Bartaman Logo
২৭ মে, ২০২৬

পুলিস কর্তাকে হুমকির অভিযোগ, মামলা কুমারস্বামীর বিরুদ্ধে

পুলিস কর্তাকে হুমকির অভিযোগ, মামলা কুমারস্বামীর বিরুদ্ধে
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করল কর্ণাটক পুলিস। তাঁর বিরুদ্ধে এক পুলিস কর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার ছেলে। জেডিএসের এই শীর্ষনেতার বিরুদ্ধে খনি দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে সিট। ২০০৬ -২০০৮ সালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী থাকাকালীন কুমারস্বামী বেল্লারি জেলায় নিয়ম বর্হিভূতভাবে ৫৫০ একর খনি অঞ্চল একটি বেসরকারি সংস্থাকে লিজ দিয়েছিলেন বলে অভিযোগ। ওই খনি দুর্নীতির তদন্ত নিয়ে কর্ণাটক পুলিসের আইজিপি এম চন্দ্রশেখরকে কুমারস্বামী হুমকি দেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে তদন্তে বাধা এবং হুমকির দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছেন পুলিসকর্তা। পাশাপাশি রাজ্যপালকে চিঠিও লিখেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন।
Advertisement
সম্পর্কিত সংবাদ