Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিস কমিশনারকে খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের

পুলিস কমিশনারকে খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরাবুল ইসলামের আদৌ কোনও নিরাপত্তার প্রয়োজন রয়েছে কি না, এবার সেটা নিয়ে কলকাতার পুলিস কমিশনারকে খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জামিনে মুক্তির পর পঞ্চায়েত সমিতির অফিসেও যাওয়ার ছাড়পত্র পেয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আর এবার পুলিসি নিরাপত্তা ফেরতের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ভাঙড়ের এই নেতার দাবি, তাঁকে আগে পুলিসি নিরাপত্তা দেওয়া হতো। এখন তা তুলে নেওয়া হয়েছে, কেন তা স্পষ্ট নয়। তাঁর নিরাপত্তার প্রয়োজন রয়েছে। মামলার শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, মামলাকারীর আদৌ নিরপত্তার প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন কলকাতার পুলিস কমিশনার। যদি সত্যিই মনে হয় তাঁর নিরাপত্তার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে তাঁকে নিরাপত্তা দেবে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ