Bartaman Logo
২৭ মে, ২০২৬

পুলওয়ামায় অস্ত্র সহ গ্রেপ্তার লস্কর জঙ্গি

পুলওয়ামায় অস্ত্র সহ গ্রেপ্তার লস্কর জঙ্গি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে সাফল্য নিরাপত্তা বাহিনীর। সোমবার পুলওয়ামা জেলার ত্রাল এলাকা থেকে অস্ত্র সহ এক জঙ্গিকে গ্রেপ্তার করা হল। এলাকায় জঙ্গি গতিবিধির খবর পেয়ে সেখানে যায় বাহিনী। পিংলিশ গ্রামের ফলের বাগানগুলিতে তল্লাশি চালিয়ে ওই লস্কর-ই-তোইবা জঙ্গিকে পাকড়াও করা হয় বলে এক আধিকারিক জানিয়েছেন। ধৃতের কাছ থেকে একটি পিস্তল ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ওই জঙ্গির নাম ইরশাদ আহমেদ চোপান। গত মাসে ত্রালে ভিন রাজ্যের শ্রমিকদের উপর হামলা সহ একাধিক জঙ্গি কার্যকলাপে সে জড়িত ছিল। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ