বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ফের কাশ্মীরে জঙ্গি হামলা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় বুধবারের ঘটনায় গুলিবিদ্ধ টেরিটোরিয়াল আর্মির এক জওয়ান। পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, ত্রাল এলাকার সোফিগুন্ড আরিপালে বাড়ির বাইরে এদিন সন্ধ্যায় এক জওয়ানকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দেলহেয়ার মুস্তাক নামে নামে ওই জওয়ানকে গুরুতর আহত অবস্থায় দ্রুক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিসের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই জওয়ান ছুটিতে ছিলেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার পরই নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু করেছে।



