Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাল্লা গ্রামীণ হাসপাতালে রোগীদের খাবার দেওয়া শুরু

পাল্লা গ্রামীণ হাসপাতালে রোগীদের খাবার দেওয়া শুরু
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য খাবার দেওয়া শুরু হল পাল্লা গ্রামীণ হাসপাতালে। বুধবার জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে এই পরিষেবা চালু হয়। ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই খাবার রান্না ও পরিবেশনের কাজে যুক্ত থাকবেন। অন্যান্য সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার দেওয়া হলেও এতদিন পাল্লা হাসপাতালে রোগীর খাবার বাইরে থেকে আনতে হতো। দূর থেকে আসা রোগীর আত্মীয়রা সমস্যায় পড়তেন। এবার সেই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে। বনগাঁ ব্লকের পাল্লা গ্রামীণ হাসপাতাল ১০ শয্যার। এই হাসপাতালের উপর নির্ভর করে অনেকগুলি গ্রামের মানুষ। গোপালনগরের পাল্লা ও সন্নিহিত এলাকা থেকে বনগাঁ অনেকটাই দূর। অনেক সময় রাতে বা অন্য সময় অসুস্থ রোগীকে নিয়ে বনগাঁ আসতে সমস্যা হয় মানুষের। ফলে পাল্লা গ্রামীণ হাসপাতালের উপর নির্ভর করেই থাকতে হয় তাদের। সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (বনগাঁ মহাকুমা) মৃগাঙ্ক সাহারায় বলেন, এই প্রথম পাল্লা হাসপাতালে রোগীদের খাবারের ব্যবস্থা করা হল। ব্লক আধিকারিকের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজে নিযুক্ত থাকবেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ