Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘প্ল্যান এ ফেল, এবার প্ল্যান বি’, ফোনে বলে জঙ্গি আসিফ ফৌজি

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার কড়া জবাব দিতে তৎপর ভারত সরকার। উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনী।

‘প্ল্যান এ ফেল, এবার প্ল্যান বি’, ফোনে বলে জঙ্গি আসিফ ফৌজি
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার কড়া জবাব দিতে তৎপর ভারত সরকার। উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনী। এরইমাঝে বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর দাবি করলেন পহেলগাঁও হামলার প্রতক্ষ্যদর্শী একতা তিওয়ারি। তিনি জানান, বৈসরণ যাওয়ার পথে এক খচ্চর সহিসের সঙ্গে দেখা হয়। পরে তাকে কারও সঙ্গে ফোনে কথা বলে শোনেন। ওই লোকটি কাউকে বলছিল - প্ল্যান এ ফেল, এবার প্ল্যান বি। তারপরই সন্দেহ হয় একতার। নজর এড়িয়ে ফোনে ওই ব্যক্তির একটি ছবি তুলে নেন। আর সেই ছবি হল লস্কর জঙ্গি আসিফ ফৌজির। বুধবার গোয়েন্দাদের তরফে চার জঙ্গির ছবি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেও দেখা গিয়েছে আসিফকে। বলাবাহুল্য, খচ্চর সহিস সেজে হামলার ছক কষছিল সে।

Advertisement

একতা বলেন, ‘ ওই ব্যক্তির কাছে একটা ফোন আসে। দেখি মোজা থেকে ফোন বের করে কথা বলছে। তখনই সন্দেহ হয়। এরইমাঝে ওর নজর এড়িয়ে একটা ছবি তুলে নিই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ