Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পিংলা ও খড়্গপুরে দু’টি অস্বাভাবিক মৃত্যু

পিংলা ও খড়্গপুরে দু’টি অস্বাভাবিক মৃত্যু
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: বৃহস্পতিবার ভোরে পিংলা থানা এলাকার তেঁতুলমুড়ি গ্রামে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। তাঁর নাম মাখনলাল দাস (৬৫)। এদিন বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। অন্যদিকে বুধবার দুপুরে খড়্গপুর শহরের একটি নেশামুক্তি কেন্দ্র থেকে এক প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নাম গৌতম দে(৫২)। বাড়ি তালবাগিচার রবীন্দ্রপল্লিতে। পুলিস মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার প্রথমে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ