Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পিংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিস

পিংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিস
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পিংলা: রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের পিংলার নারাথা গ্রামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম শুভম দুয়ারী (১৬)। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, শুভম আত্মহত্যা করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
পরিবার সূত্রে খবর, এদিন সকালে শুভমের মা প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন বাড়ির মূল দরজায় তালা দেওয়া। তাই পিছনের দরজা দিয়ে তিনি বাড়িতে প্রবেশ করেন। ভেবেছিলেন ছিলেন ছেলে কোথাও বেরিয়েছে। বাড়িতে প্রবেশ করে তিনি দেখেন, শুভমের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। একাধিকবার ডাকাডাকির পরও কোনও সাড়া মেলেনি। তখনই তাঁর সন্দেহ হয়। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে শুভমের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। শুভমের মা জানিয়েছেন, মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ায় শুভম হতাশ ছিল। পুলিসের প্রাথমিক অনুমান, হতাশার কারণেই সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ