Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুরের জালে আটকে পড়া বাজ উদ্ধার

পুকুরের জালে আটকে পড়া বাজ উদ্ধার
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: পুকুরের উপর পেতে রাখা জালে আটকে পড়া একটি ছোট তুর্কি বাজ বা শিকরা বাজকে উদ্ধার করে মুক্ত করে দিলেন পরিবেশকর্মীরা। শুক্রবার বাগনানের খানপুরে একটি পুকুরের উপর পেতে রাখা জালে আটকে পড়ে শিকরা বাজটি। স্থানীয় বাসিন্দা প্রণয় আদক বিষয়টি জেনে এক পরিবেশকর্মীকে জানান। এরপর ওই পরিবেশকর্মী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহয়তায় বাজ পাখিটিকে উদ্ধার করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ