Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুকুর থেকে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ

পুকুর থেকে উদ্ধার প্রৌঢ়ের মৃতদেহ
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সাতসকালে একটি পুকুর থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের  মৃতদেহ। পুলিস জানিয়েছে, মৃতের নাম শ্রীকান্ত দে (৫৫)। তাঁর বাড়ি বারাসতের নবপল্লিতে। শুক্রবার গভীর রাতে নবপল্লি ব্যায়াম সমিতির পুকুরে এক ব্যক্তি পড়ে যান। জলে ছটফট করছিলেন তিনি। কিন্তু আশপাশের লোকজন উদ্ধার করার চেষ্টা করতে গেলেও তাঁর খোঁজ পাননি। তখন তাঁরা বারাসত থানায় খবর দিলে পুলিস এসেও তাঁর হদিশ পায়নি। এরপর শনিবার সকালে ওই পুকুরেই ভেসে ওঠে শ্রীকান্তর দেহ। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। তাঁরা এসে দেহ শনাক্ত করেন। মৃতের পরিবারের এক সদস্য আরতি দে বলেন, শুক্রবার বিকেলে বের হয়ে রাত পর্যন্ত বাড়ি ফেরেনি শ্রীকান্ত। খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। এদিন সকালে দেখলাম ওই পুকুরে তাঁর মৃতদেহ ভেসে উঠেছে। শ্রীকান্ত মাঝেমধ্যে নেশা করত। তার জেরেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে আমাদের অনুমান। বারাসত থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ