Bartaman Logo
২৭ মে, ২০২৬

পিকের ‘ভ্যানিটি ভ্যান’

পিকের ‘ভ্যানিটি ভ্যান’
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
 বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁসকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের সমর্থনে পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশন শুরু করেছেন জন সুরজ পার্টির সুপ্রিমো প্রশান্ত কিশোর। কিন্তু, তাঁর অনশন স্থলের সামনে ভ্যানিটি ভ্যান নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে  প্রশান্ত জানান, আমি এখানে অনশন করছি। কোনও কারণে বাড়ি গেলে সকলে বলবে, খেতে বা ঘুমোতে গিয়েছি। কেউ কেউ বলছে, এই ভ্যানিটি ভ্যানের দাম ২ কোটি। দৈনিক ভাড়া ২৫ লক্ষ। আমি বলছি, এটা সরিয়ে নিন। বরং বাথরুম হিসেবে ব্যবহারের জন্য আমাকে বিকল্প জায়গার ব্যবস্থা করে দিন।
Advertisement
সম্পর্কিত সংবাদ