Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পিকনিকের সময়ে ছাদ থেকে পড়ে মৃত যুবক

পিকনিকের সময়ে ছাদ থেকে পড়ে মৃত যুবক
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: পিকনিক চলাকালীন বন্ধুর বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে গাইঘাটার রামপুর সরকারপাড়ায়। মৃত যুবকের নাম সুদীপ দেব (৩৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে স্থানীয় বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে তিন বন্ধু সপরিবারে পিকনিকের আয়োজন করেছিলেন। ছাদে পিকনিক চলছিল। তখনই আচমকা ছাদ থেকে পড়ে যান সুদীপ। তাঁকে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে, সেখান থেকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কীভাবে পিকনিক চলাকালীন ছাদ থেকে পড়ে গেলেন সুদীপ, তা নিয়ে নানা ইতিমধ্যে প্রশ্ন উঠছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ