Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: সোমবার দুপুরে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। দুর্ঘটনাটি ঘটেছে বক্সিরহাটের বারোকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি বাজার সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম বনলতা দেবনাথ (৭০)। তাঁর বাড়ি ভানুকুমারি-২ গ্রাম পঞ্চায়েতের শিলিঘাগরিতে। 
Advertisement
এদিন স্থানীয় একটি ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাত্ তার হাতের লাঠিটি রাস্তায় পড়ে যায়। তিনি লাঠিটি তুলতে গেলে দ্রুত গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করে শুরু হয়েছে তদন্ত।
Advertisement
সম্পর্কিত সংবাদ