Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পিজি’র দু’টি ল্যাবের ‘এনএবিএল’ শংসাপত্র!  

পিজি’র দু’টি ল্যাবের ‘এনএবিএল’ শংসাপত্র!  
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালের দু’টি ল্যাবরেটরি পেল গুরুত্বপূর্ণ ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি (এনএবিএল) শংসাপত্র। এই দুটি ল্যাবরেটরি হল সেখানকার আইসিটিসি গবেষণাগার এবং অঙ্কোপ্যাথোলজি ল্যাব। প্রথমটির শংসাপত্রের মেয়াদ ২০২৭ পর্যন্ত এবং দ্বিতীয়টির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। হাসপাতাল সূত্রে এই খবর জানা গিয়েছে। এরই পাশাপাশি এনএবিএল কর্তৃপক্ষ জানিয়েছে, পিজি’র আরও ১৬টি ল্যাব এই শংসাপত্রের দাবিদার হতে পারে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ