Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইপলাইনের নিরাপত্তা নিয়ে বৈঠক 

পাইপলাইনের নিরাপত্তা নিয়ে বৈঠক 
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাইপলাইনের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সোমবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ইআরপিএল মৌড়িগ্রাম এবং হাওড়া সিটি পুলিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে মূলত পিলফারেজ চুরি ও পেট্রলিয়াম পাইপ লাইনের নাশকতামূলক ঘটনা রুখতে পুলিসের তরফে কী কী নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পাইপ লাইনের সুরক্ষার ক্ষেত্রে আইওসিএলকেও সতর্ক থাকতে বলা হয়েছে। হাওড়া সিটি পুলিসের অ্যাসিস্ট্যান্ট পুলিস কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) মৌমিতা দাস (ঘোষ) বলেন, ‘পুলিস সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত রয়েছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ