নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মঙ্গলবার সল্টলেকে বাসের রেষারেষির কারণে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রের। দুর্ঘটনার পরই অকুস্থল পরিদর্শনে যান বিধাননগর পুরসভার আধিকারিকরা। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে ফুটপাত ও রাস্তার সংযোস্থলে নিচু অংশ রয়েছে। বৃষ্টির জল বেরনোর জন্যই ওই চ্যানেল রাখা হয়। তবে স্থানীয়দের দাবি, অনেক সময় বাইকের সামনের চাকা ওই অংশে পড়ে যায়। তখন চালকরা নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ফলে, সেখানেও যে কোনওদিন দুঘটনা ঘটতে পারে। তাই ওই নিচু অংশ উঁচু করতে এদিনই পরিদর্শন করলেন বিধাননগর পুরসভার আধিকারিকরা। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার দাবি, সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ওই নিচু
Advertisement
অংশ কীভাবে উঁচু করা যায়, তার পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনে নিচু অংশের গভীরতা কমিয়ে উঁচু করে দেওয়া হবে। প্রয়োজনে রাস্তা থেকে একটু ঢালু করে ওই জায়গাটি
মেলানো হতে পারে। ওই নীচু অংশের সামনে নিকাশিনালার উপর একটি বক্স ঢাকনাও আছে। লোহার ফ্রেমের উপর ওই ঢাকনা বসানো রয়েছে এবং তা একটু উঁচু হয়ে আছে। তাই ঠিক হয়েছে, সেটির চারপাশও পিচ দিয়ে উঁচু করে দেওয়া হবে, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।