সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর থানার ট্যাগরা বিপ্লবী কালো মাস্টার স্মৃতি সঙ্ঘের পরিচালনায় আট দলের ফুটবল প্রতিযোগিতা হল। বুধবার ছিল দুই দিনের এই খেলার চূড়ান্ত পর্যায়। হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল হয় বারাসত ইভান একাদশ ও ট্যাগরা মাঝিবম ক্লাবের মধ্যে। নির্ধারিত সময় খেলার পর দুইপক্ষের গোল সংখ্যা ছিল ১-১। এরপর ট্রাইবেকারে ৫-৪ গোলে বারাসত ইভান একাদশ জয়লাভ করে।



