সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানার পরিচালনায় সোমবার থেকে শুরু হল আট দলীয় ফুটবল সভাপতি কাপ। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে এই খেলার আয়োজন করা হয়। প্রথম দিন হরদমনগর ফুটবল ক্লাব বনাম জগন্নাথপুর ভোলা স্টার ক্লাবের মধ্যে খেলা হয়। ৩-০ গোলের ব্যবধানে জয়ী হয় হরদমনগর ফুটবল ক্লাব। সভাপতি রিজিয়া বলেন, খেলা শুরুর প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে দুই শতাধিক ছাত্রছাত্রীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এছাড়াও ২০টি হেলমেট, ১০টি ফুটবল ও ২০টি ব্যাট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিডিও তাপস কুমার পাল, তৃণমূল নেতা জম্মু রহমান, জহিরউদ্দিন বাবর, তবারক হোসেন প্রমুখ।



