Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুরফুরায় মহিলা খুনের কিনারা,   গ্রেপ্তার বোনপো  

জাঙ্গিপাড়া থানার তৎপরতায় দ্রুত খুনের কিনারা হল। গ্রেপ্তার হল মৃতার বোনপো। ৩১ জানুয়ারি গলার নলি কাটা অবস্থায় ফুরফুরা গ্রাম নিবাসী আফসানা বেগমের (৩৬) দেহ উদ্ধার হয়।

ফুরফুরায় মহিলা খুনের কিনারা,   গ্রেপ্তার বোনপো
 
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: জাঙ্গিপাড়া থানার তৎপরতায় দ্রুত খুনের কিনারা হল। গ্রেপ্তার হল মৃতার বোনপো। ৩১ জানুয়ারি গলার নলি কাটা অবস্থায় ফুরফুরা গ্রাম নিবাসী আফসানা বেগমের (৩৬) দেহ উদ্ধার হয়। ঘটনাটি জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকার। মৃতদেহটি দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন জাঙ্গিপাড়া থানায়। এরপর দ্রুত ওই খুনের কিনারা করল জাঙ্গিপাড়া থানার পুলিস। এই বিষয়ে রবিবার সন্ধ্যায় জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করেন হুগলি জেলার অতিরিক্ত পুলিস সুপার কৃষাণু রায়। তিনি জানান, মৃত আফসানা বেগমের বোনের ছেলে ২০ বছরের আসরবি সেখ তাঁর বাড়িতে মাস তিনেক ধরে থাকছিলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ