Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফেরিওয়ালার হাফ সেঞ্চুরি

ফেরিওয়ালার হাফ সেঞ্চুরি
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘কিনবেন দশ টাকায়। পড়বেন কুড়ি মিনিট। ভাববেন আধঘণ্টা।’ বইমেলার ‘চতুর্থী’র দুপুরে তখনও খুব একটা ভিড় হয়নি। ১ নম্বর গেট থেকে একটু এগিয়ে গেলেই তাঁর দর্শন মেলে। মাথায় রংবেরঙের কাগজের তৈরি মুকুট। গালভর্তি সাদা দাড়ি। দু’হাতে একগাদা বই। কোনওটি দশ টাকার, কোনওটির দাম কুড়ি। নামগুলিও ভারী মজার... ‘চঞ্চলচিত্ত চচ্চড়ি’, ‘টাক নিয়ে টুকটাক’। এই ফেরিওয়ালার নাম অলোক দত্ত। জানালেন, ’৭৬ সাল থেকে আসছেন। মাঝে করোনা ও মাঠ নিয়ে সমস্যার জেরে কলকাতা বইমেলা হয়নি। সেইসময় অন্য বইমেলায় হাজির ছিলেন। কলকাতা বইমেলা ৪৮তম, কিন্তু তাঁর বই ফেরির এটা ৫০ বছর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ