নয়াদিল্লি: ৩৬ বছরের ব্যবধান। ভারতে নিঃশব্দে ফিরল সলমন রুশদির বিতর্কিত বই ‘ দ্য স্যাটানিক ভার্সেস’। রাজীব গান্ধীর জমানায় ব্রিটিশ-ভারতীয় এই লেখকের
Advertisement
বইটি নিষিদ্ধ করা হয়েছিল। এখন সেই বই পাওয়া যাচ্ছে দিল্লিতে। রাজধানীর বাহরিসন্স বুকসেলার্সে গত কয়েকদিন ধরে এই বই বিক্রি হচ্ছে। এ নিয়ে সোশাল মিডিয়ায় ওই দোকানের তরফে পোস্টও করা হয়েছে। ভারতে রুশদির বইটিকে নিষিদ্ধ করা হয়েছিল ১৯৮৮ সালে। অভিযোগ ছিল, এই বইয়ের বিষয়বস্তু ইসলামবিরোধী। এমনকী, বহু ইসলামপন্থী সংগঠন এই বইটির প্রবল সমালোচনাও করেছিল। মূলত, সেই কারণেই ভারতে বইটি নিষিদ্ধ করা হয়।



