Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

ফরাক্কায় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার সন্ধ্যায় ফরাক্কায় বন্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শ্যামল রজক(২৫)। বাড়ি বল্লালপুর গ্রামে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামল প্যান্ডেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের অন্য সদস্যরা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ঘরে তিনি একাই থাকতেন। ওইদিন ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। যুবকের আকস্মিক মৃত্যুতে হতভম্ব আত্মীয় পরিজনরা। মানসিক অবসাদে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিস। পুলিস জানিয়েছে, কোনও লিখিত অভিযোগ হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ