Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিরছে ‘দৃশ্যম’

ফিরছে ‘দৃশ্যম’
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফের বিজয় সালগাঁওকার রূপে ফিরছেন অজয় দেবগণ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম’ ছবিতে এই চরিত্রে তাক লাগিয়েছিলেন অজয়। সাত বছর পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল এর সিক্যুয়েল ‘দৃশ্যম ২’। সে ছবিও পছন্দ করেছিলেন দর্শক। প্রশংসিত হয় অজয়ের কাজ। এবার আসছে ‘দৃশ্যম ৩’। সদ্য অজয় নিজেই এই ছবির কথা নিশ্চিত করেছেন। পরিচালকের দায়িত্বে থাকছেন অজয় পাঠক। সূত্রের খবর, চলতি বছর আগস্ট মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য শুনে পছন্দ করেছেন অজয়। এ বছর জুলাই বা আগস্ট মাস অন্য কয়েকটি ছবির জন্য ধরে রেখেছিলেন অজয়। তবে ‘দৃশ্যম ৩’-এর চিত্রনাট্য শোনার পর নাকি তিনি সেগুলি পিছিয়ে দিতে রাজি হয়েছেন। এই ছবির কাজ শুরু করার আগে ‘দে দে পেয়ার দে ২’, ‘ধামাল ৪’ ও ‘রেঞ্জার’ ছবির কাজ শেষ করবেন অভিনেতা। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ট্যুইস্ট দর্শককে চমকে দেবে বলেই বিশ্বাস নির্মাতাদের। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বা ২০২৭ সালে মুক্তি পাবে সিনেমাটি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ