Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের সিপিএমের মালদহ জেলা কমিটির সম্পাদক অম্বর মিত্র

ফের সিপিএমের মালদহ জেলা কমিটির সম্পাদক অম্বর মিত্র
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: বেনজিরভাবে ঐক্যমতের ভিত্তিতে জেলা সম্পাদক নির্বাচন করতে পারল না  সিপিএম। নিয়ম ভেঙে পার্টির মালদহ জেলা কমিটির সম্পাদক পদে পুনর্নিবাচিত হলেন অম্বর মিত্র। তবে ৫১ জন পার্টি সদস্যকে নিয়ে গঠিত হল নতুন জেলা কমিটি।নতুন সম্পাদক কে হবেন, তা নিয়ে পার্টির অন্দরে জোর তরজা ছিলই। বৃহস্পতিবার ছিল সিপিএমের মালদহ জেলা কমিটির ২৪ তম জেলা সম্মেলনের শেষ দিন। পার্টির একাংশের তরফে সংখ্যালঘু মুখ হিসেবে হরিশ্চন্দ্রপুরের জামির ফিরদৌস ও অম্বর মিত্র ঘনিষ্ঠ কৌশিক মিশ্রর নাম নিয়ে জোর জল্পনার খবর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়। এদিন সেই আশঙ্কায় সত্যি প্রমানিত হল। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতে দুই পক্ষই সহমত পোষণ করতে ব্যার্থ হয়। অবশেষে নিয়ম ভেঙে বিদায়ী জেলা সম্পাদক অম্বর মিত্রকেই সম্পাদক পদে বহাল রাখার সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়। সিপিএমের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি তিন বারের বেশি সম্পাদক পদে থাকতে পারেন না। সেই নিয়ম মেনে এবারই জেলা সম্পাদক পদ থেকে বিদায় নেওয়ার কথা ছিল অম্বর মিত্রের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ