Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

ফায়ারিং রেঞ্জে বোমা ফেটে মৃত কিশোর

সেনা ফায়ারিং রেঞ্জে বিস্ফোরণে মৃত্যু কিশোরের। জখম আরও দু’জন। মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় জায়েতপুর গ্রামে শুক্রবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে।

ফায়ারিং রেঞ্জে বোমা ফেটে মৃত কিশোর
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দাতিয়া: সেনা ফায়ারিং রেঞ্জে বিস্ফোরণে মৃত্যু কিশোরের। জখম আরও দু’জন। মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় জায়েতপুর গ্রামে শুক্রবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। তড়িঘড়ি আহতদের ঝাঁসির হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গঙ্গারাম (১৭) নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অতিরিক্ত পুলিস সুপার সুনীল কুমার শিভারে জানিয়েছেন, দুর্ঘটনায় 
Advertisement
জখম রামু (২৩) ও  মনোজ (১৬) বর্তমানে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, না ফাটা একটা গোলা গঙ্গারাম হাতে করে তোলার সময় বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, এলাকায় পড়ে থাকা এধরনের গোলা থেকে লোহা সংগ্রহ করেন গ্রামবাসীরা। এএসপি শিভারে বলেন, গ্রামবাসীদের আরও সতর্ক হওয়া উচিত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ