‘দিল তো পাগল হ্যায়’ সিনেমাহলে গিয়ে দেখেছিলেন? যদি সেই অভিজ্ঞতা আপনার থাকে, তাহলে আগের সেই উত্তেজনার আঁচে আনন্দ করার সুযোগ আপনার সামনে আরও একবার। ১৯৯৭-এ মুক্তি পাওয়া সে ছবি ফের মুক্তি পাবে আগামী ২৮ ফেব্রুয়ারি। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের অনস্ক্রিন ম্যাজিক সিনেমা হলে বসে দেখার সুযোগ তখন না পেলে এবার অন্তত মিস করবেন না। ছবির পুনর্মুক্তি এখন নতুন ট্রেন্ড। এতে লাভের মুখও দেখছে কোনও কোনও ছবি। সেই অঙ্কেই ব্যবসা বাড়াতে চাইছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। সূত্রের খবর, বেশ কিছু পুরনো ছবি নতুন করে সিনেমা হলে রিলিজ করানোর পরিকল্পনা রয়েছে তাদের। ওই একই দিনে পুনরায় মুক্তি পাবে সোনম কাপুর ও ধনুষ অভিনীত ‘রাঞ্ঝানা’।



