শ্রীনগর, ৬ নভেম্বর: আজ, বুধবার রাইফেল ও বন্দুকের শব্দে ফের কেঁপে উঠল ভূ-স্বর্গ। সাতসকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গিদের বিরুদ্ধে এনকাউন্টারে নেমেছে সেনা। নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য মোতাবেক, কুপওয়ারার লোলাব এলাকায় যৌথ বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয়েছে এনকাউন্টার। চলছে গুলি ও পাল্টা গুলির লড়াই।
Advertisement
সেনা সূত্রে খবর, কুপওয়ারার লোলাব এলাকায় এনকাউন্টারের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বান্দিপোরাতেও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। আজ সকালে চিনার ক্রপের দেওয়া তথ্য অনুসারে, তল্লাশি অভিযান চলাকালীনই এক জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে বাহিনী।
গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বান্দিপোরাতে এই অভিযান শুরু করেছিল সেনা। প্রসঙ্গত, গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে ফের মাথাচারা দিয়ে উঠেছে জঙ্গিরা। প্রায় নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলছে এনকাউন্টার। সম্প্রতি, ৩ নভেম্বর জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে রবিবারের বাজারেও হয় গ্রেনেড হামলা। যার জেরে প্রায় ১২ জন জখম হন। তার আগের দিন, শনিবার নিরাপত্তা বাহিনী এক জঙ্গিকে নিকেশ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে ভূ-স্বর্গে জঙ্গি হামলার ধরন বদলেছে। গড়ে উঠেছে একাধিক ছোট ছোট সংগঠন। যারা আন্দোলন, প্রতিরোধের নামে রক্তাক্ত করে চলেছে ভূ-স্বর্গের মাটি। তবে পাল্টা জবাব দিচ্ছে নিরাপত্তা বাহিনীও।