Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের হাসপাতালে সইফ

ফের হাসপাতালে সইফ
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ফের হাসপাতালে গেলেন অভিনেতা সইফ আলি খান। না, উদ্বেগের কিছু নেই। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্যই রবিবার হাসপাতালে যেতে হয়েছিল অভিনেতাকে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হেঁটেই হাসপাতালে ঢোকেন তিনি। পরনে সাদা শার্ট, চোখে সানগ্লাস। অস্ত্রোপচারের প্রায় ১৮দিন পরে রুটিন চেকআপ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলতেই হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। এদিন পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। গত জানুয়ারি মাসে সইফের উপর হামলা চালায় বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম। চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে ঢুকেছিল সে। সইফ আটকাতে গেলে ছ’বার ছুরির কোপ বসায়। সেই রাতেই অভিনেতাকে অটোতে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। অস্ত্রোপচার করে তাঁর পিঠে আটকে থাকা ছুরির অংশ বের করেন চিকিৎসকরা। ঘটনার পাঁচদিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। এতদিন বিশ্রামেই ছিলেন সইফ। গত ৩ ফেব্রুয়ারি তাঁর আসন্ন প্রজেক্টের প্রচারে গিয়েছিলেন অভিনেতা।    
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ