Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের এক ইন্টার্নের রহস্য মৃত্যু! কোচবিহার মেডিক্যালের হস্টেলে চাঞ্চল্য

ফের এক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। এবার ঘটনাস্থল উত্তরবঙ্গ। কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার হয়েছে এক ইন্টার্নের ঝুলন্ত দেহ।

ফের এক ইন্টার্নের রহস্য মৃত্যু! কোচবিহার মেডিক্যালের হস্টেলে চাঞ্চল্য
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: ফের এক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। এবার ঘটনাস্থল উত্তরবঙ্গ। কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার হয়েছে এক ইন্টার্নের ঝুলন্ত দেহ।
Advertisement
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, মৃতের নাম কিষাণ কুমার(২৬)। তিনি বিহারের বাসিন্দা। এই মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন কিষাণ। আর দুই মাস পরেই তিনি পুরোদস্তুর চিকিৎসক হতেন। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, রাতে ওই পড়ুয়া নিজের ঘরেই ছিলেন। খাবার জন্য বন্ধুরা তাঁকে ডাকতে গেলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে ছুটে আসেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ নির্মলকুমার মণ্ডল, এমএসভিপি ডাঃ সৌরদীপ রায়-সহ অন্যান্য আধিকারিকরা। কোচবিহার কোতোয়ালি থানার পুলিসও ঘটনাস্থলে আসে। রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে, মেডিক্যাল কলেজের পক্ষ থেকে গতকাল রাতেই ওই ইন্টার্নের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিহার থেকে তাঁরা মেডিক্যাল কলেজের উদ্দেশে রওনা দিয়েছেন। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল পুলিস তা খতিয়ে দেখছে। শুরু হয়েছে তদন্ত।
Advertisement
সম্পর্কিত সংবাদ