Bartaman Logo
২৭ মে, ২০২৬

ফের দিল্লির ৩০টি স্কুলে বোমা হামলার হুমকি ই-মেল

ফের দিল্লির ৩০টি স্কুলে বোমা হামলার হুমকি ই-মেল
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: ফের দিল্লির ৩০টি স্কুলে বোমা হামলার হুমকি। এই হুমকি মেলের জেরে শুক্রবার সকাল থেকেই শোরগোল শুরু হয়। তবে সবক’টি স্কুলে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই মেলেনি। এর আগে গত ৯ ডিসেম্বর ৪৪টি স্কুলে ই-মেল পাঠিয়ে একইভাবে হুমকি দেওয়া হয়েছিল। তবে সেবারেও সন্দেহজনক কিছু উদ্ধার করা যায়নি। তার কয়েকদিনের মধ্যেই আরও একবার একই ঘটনার পুনরাবৃত্তি। এদিনের ঘটনায় অপরাধমূলক অভিসন্ধি ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে দিল্লি পুলিস। এর আগে গত মে মাসেও প্রায় আড়াইশোটি স্কুল, হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে হুমকি মেল এসেছিল। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। কাউকে গ্রেপ্তারও করা যায়নি। দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি রবি সিং বলেন, এদিনের ঘটনায় চিরুণি তল্লাশির পরও কিছু মেলেনি। তবে এটা জানা গিয়েছে যে বিদেশ থেকে ওই মেল এসেছে। কে কারা এর পিছনে রয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ