Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের ব্যবসায়ীর নার্সারিতে হামলা

ফের ব্যবসায়ীর নার্সারিতে হামলা
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: রাতারাতি এক ফুল ব্যবসায়ী জমির কয়েক লক্ষ টাকার চারাগাছ কেটে তছনছ করে দিল দুষ্কৃতীরা। স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাবকাটি গ্রামের ঘটনা। নুর ইসলাম নামে এক ব্যক্তির কয়েক বিঘার উপর নার্সারি রয়েছে। সেখানে তিনি রংবেরংয়ের ফুল এবং ফুলগাছের চারা চাষ করেন। তা রাজ্য ছাড়িয়ে বাইরের বিভিন্ন জায়গাতেও রপ্তানি করেন। রবিবার রাতে দুষ্কৃতীরা তাঁর জমির সব গাছ কেটে তছনছ করে দিয়েছে। এই নিয়ে গত তিন মাসে পাঁচবার তাঁর নার্সারিতে হামলা চালালো দুষ্কৃতীরা।
Advertisement
এই নিয়ে স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। ওই ব্যবসায়ী নুর ইসলাম মোল্লা বলেন, বারবার কেন আমার জমিকেই টার্গেট করা হচ্ছে, জানি না। তাই পুলিস প্রশাসনের কাছে অনুরোধ, তারা তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক। 
সম্পর্কিত সংবাদ