Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের বন্ধ হল ময়নাগুড়ি শহরের পিউরিফিকেশন ট্যাঙ্ক নির্মাণের কাজ

ফের বন্ধ হল ময়নাগুড়ি শহরের পিউরিফিকেশন ট্যাঙ্ক নির্মাণের কাজ
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের পিউরিফিকেশন ট্যাঙ্ক নির্মাণের কাজ ঘিরে ফের গোলযোগ। দিনকয়েক আগেই এই কাজে নিম্নমানের রড ব্যবহার করার অভিযোগ উঠেছিল। তখন থেকেই বন্ধ ছিল পিউরিফিকেশন ট্যাঙ্ক নির্মাণের কাজ।
Advertisement
কিন্তু আজ শনিবার, ফের একবার বিনা অনুমতিতে কাজ শুরু হতেই বিপত্তির সৃষ্টি হয়। বিনা অনুমতিতে কাজ শুরু হচ্ছে জানতে পেরে জর্দা নদীর পাশে ময়নাগুড়ি বাজারে কাজ আটকে দেন স্থানীয় কাউন্সিলর।
অভিযোগ, নির্মাণকারী সংস্থা এদিন বিনা অনুমতিতে কাজ শুরু করে। হঠাৎ এমন ঘটনায় হতচকিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাজার এলাকার কাউন্সিলার গোবিন্দ পাল। সেখান থেকে তিনি ফোন করেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে। কী ভাবে হঠাৎ কাজ শুরু করা হল, তা বুঝতে পারছেন না ইঞ্জিনিয়ারও!
গোটা ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, নিম্নমানের রড চটজলদি ঢালাই করে লুকিয়ে ফেলাই কি কাজ শুরুর মূল উদ্দেশ্য ছিল? কাউন্সিলর গোবিন্দ পাল এপ্রসঙ্গে বলেন, ‘সোমবার জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আসবেন। তিনি বিষয়টি দেখবেন, তারপর কাজ শুরু হবে। এখন কাজ চালানো যাবে না।’
Advertisement
সম্পর্কিত সংবাদ