Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের বাবা ও মেয়ের গল্পে অভিষেক

ফের বাবা ও মেয়ের গল্পে অভিষেক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মেয়েকে একাই বড় করে তুলছে বাবা। মেয়ের ইচ্ছেপূরণে সব কাজ সে করতে পারে হাসিমুখে। মেয়ে যা স্বপ্ন দেখেছিল, তা সত্যি করতে নাচও শিখল একসময়। এভাবেই অভিষেক বচ্চনের আসন্ন ছবি ‘বি হ্যাপি’র গল্প বেঁধেছেন নির্মাতারা। চলতি মাসে প্রাইম প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। অভিষেকের মেয়ের চরিত্রে অভিনয় করেছে ইনায়াত ভার্মা। চিত্রনাট্য অনুযায়ী, মুম্বইতে একটি রিয়ালিটি শো-এ অংশ নিতে চায় মেয়ে। বাবা প্রথমে তাকে পাঠাতে রাজি না হলেও পরে মেয়ের আবদার মেনে নেয়। শুধু তাই নয়, সেই প্রতিযোগিতায় মেয়ের সঙ্গে নাচতে বাধ্য হয় সে। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নোরা ফতেহি। একা মায়েদের নিয়ে সমাজে বহু আলোচনা হয়। কিন্তু একা হাতে সন্তানকে বড় করে তোলা বাবাদের ক্ষেত্রেও কাজটা কঠিনই। তা নিয়ে চর্চা হয় কম। সেদিক থেকে এই ছবিটি গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে প্রশ্ন উঠেছে, অভিষেক কি টাইপকাস্ট হয়ে যাচ্ছেন? কারণ কয়েক মাস আগে মুক্তি পাওয়া সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’ ছবিটিও বাবা, মেয়ের গল্প নিয়ে তৈরি। সেখানে অভিষেকের অভিনয় প্রশংসা পেয়েছিল। যদিও এ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেতা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ