Bartaman Logo
২৭ মে, ২০২৬

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেতা তথা পরিচালকের পচাগলা দেহ উদ্ধার

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেতা তথা পরিচালকের পচাগলা দেহ উদ্ধার
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু, ৩ নভেম্বর: বেঙ্গালুরুর নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার জনপ্রিয় অভিনেতা তথা পরিচালকের পচাগলা ঝুলন্ত দেহ। আজ রবিবার জনপ্রিয় কন্নড় অভিনেতা তথা পরিচালক গুরুপ্রসাদের মৃতদেহ তাঁর ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার করল পুলিস। ‘মাতা’, ডিরেক্টর স্পেশ্যাল’, ‘ইড্ডেলু মঞ্জুনাথা’র মতো জনপ্রিয় ছবির পরিচালনার পাশাপাশি ‘হুডুগারু’, ‘হুইসল’, ‘জিগারঠাণ্ডা’র মতো বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছিলেন গুরুপ্রসাদ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
Advertisement
জানা যাচ্ছে, বেঙ্গালুরুর ফ্ল্যাটে একাই থাকতেন গুরুপ্রসাদ। বেশ কিছুদিন ধরেই তাঁকে ঘরের বাইরে বেরোতে দেখেননি প্রতিবেশীরা। এদিকে, গত দু’দিন ধরে তাঁর ফ্ল্যাটের দিক থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। তখনই সন্দেহ হয় প্রতিবেশীদের। আজ, রবিবারই গোটা বিষয়টি পুলিসে জানায় প্রতিবেশীরা। খবর পেয়েই গুরুপ্রসাদের ফ্ল্যাটে পৌঁছয় পুলিস। বাইরে থেকে প্রথমে ডাকাডাকি করে কোনও উত্তর না পেয়েই দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিস দেখে ড্রয়িং রুমে পচাগলা অবস্থায় ঝুলছে গুরুপ্রসাদের দেহ। প্রতিবেশীর তাঁর মৃত্যুর বিষয়ে কিছুই জানাতে পারেননি। পুলিসের প্রাথমিক অনুমান, আর্থিক সঙ্কটে জর্জরিত হয়েই আত্মহত্যা করেছেন গুরুপ্রসাদ। তদন্ত শুরু হয়েছে। গুরুপ্রসাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।  
সম্পর্কিত সংবাদ