Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুলচাষে ক্ষতি, মন্ত্রীকে স্মারকলিপি

ফুলচাষে ক্ষতি, মন্ত্রীকে স্মারকলিপি
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্যা ও ঘুর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় এবছর ফুলচাষে ক্ষতি হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন দাবি‑দাওয়া নিয়ে মঙ্গলবার উদ্যানপালন দপ্তরের মন্ত্রী ও সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হয় সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির উদ্যোগে। দপ্তরের মন্ত্রী অরূপ রায় বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, এবার বন্যা ও ঘূর্ণিঝড়ে ফুলচাষে বেশি মাত্রায় ক্ষতি হয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ