Bartaman Logo
২৭ মে, ২০২৬

ফেলো কড়ি, মাখো তেল! ৭০ হাজার দিলেই মিলছে ডাক্তারি ডিগ্রি, গুজরাতে গ্রেপ্তার ১৪ ভুয়ো চিকিৎসক

ফেলো কড়ি, মাখো তেল! ৭০ হাজার দিলেই মিলছে ডাক্তারি ডিগ্রি, গুজরাতে গ্রেপ্তার ১৪ ভুয়ো চিকিৎসক
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সুরাত, ৬ ডিসেম্বর: পড়াশুনো বিশেষ করার দরকার নেই। শুধু টাকা থাকলেই হবে! ‘ফেলো কড়ি, মাখো তেল’ ফর্মুলায় যে কোনও ব্যক্তি হাতে পেয়ে যাবেন ডাক্তারি করার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট। বলাই বাহুল্য, এই নথিগুলো একেবারেই ভুয়ো। আর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতেই পর্দাফাঁস হয়েছে এমনই একটি ভুয়ো নথিচক্রের। যেখানে মাত্র ৭০ হাজার টাকার বিনিময়ে ডাক্তারি ডিগ্রি পেতে পারেন কোনও অষ্টম শ্রেণি পাস করা ব্যক্তিও।
Advertisement
আশ্চর্যজনক বিষয় হল, গুজরাতের কোনও অজ পাড়া-গাঁ নয়, একেবারে সুরাতে বসেই রমরমিয়ে এই কারবার চালাচ্ছিল দুষ্কৃতীরা। চক্র থেকে ভুয়ো নথি নিয়ে রীতিমতো প্র্যাকটিস পর্যন্ত শুরু করেছিলেন একদল ব্যক্তি। এমনই ১৪ জন ভুয়ো চিকিৎসককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে গুজরাত পুলিস। ঘটনায় রোগীদের পরিবারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
পুলিস সূত্রে খবর, ১৪ জন ভুয়ো চিকিৎসক ছাড়াও এই নকল নথি চক্রের মূল পাণ্ডাকেও পাকড়াও করা হয়েছে। মূল অভিযুক্তের নাম ড. রমেশ গুজরাতি। সে ‘বোর্ড অফ ইলেক্ট্রো হোমিওপ্যাথিক মেডিসিন (ভেম) গুজরাত’ –এর নামে ভুয়ো সার্টিফিকেটের চক্র ফেঁদে বসেছিল। তল্লাশি চালানোর পর পুলিস একাধিক ভুয়ো স্ট্যাম্প, আবেদনপত্র ও সার্টিফিকেট উদ্ধার করেছে।
সম্পর্কিত সংবাদ