Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফাঁকা বাড়িতে ধর্ষণ কিশোরীকে, ধৃত ১

ফাঁকা বাড়িতে ধর্ষণ কিশোরীকে, ধৃত ১
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফাঁকা বাড়িতে একাকী পেয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানা এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ব্যাসদেব প্রামাণিক (২৪)।
Advertisement
জানা গিয়েছে, হাড়োয়ার ওই কিশোরী শনিবার বিকেলে বাড়িতে একাই ছিল। পরিবারের লোকেরা বিশেষ কাজে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে ব্যাসদেব বাড়িতে এসে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাতে পরিবারের লোকেরা বাড়ি ফিরে আসেন। কিশোরী তখন ব্যাসদেবের ‘কীর্তি’র কথা বলে দেয়। পরিবারের লোকেরা রাতেই ব্যাসদেবের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার ভোররাতে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। নির্যাতিতার মা বলেন, শনিবার বিকেলে আমরা কেউ বাড়ি ছিলাম না। বাড়ি ফিরতেই দেখি মেয়ে খুব কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করার পরে সে আমাদের সমস্ত কথা বলে। আমরা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি চাই।
সম্পর্কিত সংবাদ