নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দ্বিতীয় সেমিনালে জিতল সাউথ বেরুবাড়ি গৌরচণ্ডী এস কে আর ফুটবল অ্যাকাডেমি। মেয়েদের ফুটবলে শনিবার জেওয়াইসিসি মাঠে ২-০ গোলে তারা হারিয়ে দেয় ডামডিম ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে। জয়ী দলের হয়ে গোল করেন বিশাখা বর্মন ও শুকরিতি রায়। আজ টুর্নামেন্টের ফাইনাল। মুখোমুখি মোহিত স্পোর্টিং অ্যাকাডেমি ও সাউথ বেরুবাড়ি।



