সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত চারদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ইস্পাতনগরী দিশারী সঙ্ঘ ও আমরা ক’জন বয়েজ ক্লাব। স্পোর্টস কার্নিভাল-২০২৫ উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সহযোগিতায় রয়েছে মহকুমা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার দিশারী সঙ্ঘ ২-০ গোলে অআকখ কালচারাল ক্লাবকে তাদেরই ঘরের মাঠে হারায়। বিজয়ী দলের হয়ে অনিল সিং ও রাজকুমার মির্ধা গোল করেন।
Advertisement
অন্য খেলায় আমরা ক’জন বয়েজ ক্লাব পেনাল্টি শ্যুটআউটে ৫-৩ গোলে হারায় এরিয়ান ক্লাবকে। নির্দিষ্ট সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
অপরদিকে, এসআর দাস ও সবিতা ঘোষ স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় পেনাল্টি শ্যুটআউটে আজাদ হিন্দ ক্লাব হারিয়েছে কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাবকে। এদিন ভারতীয় ভলিবল ক্লাবের মাঠে নির্ধারিত সময়ের খেলা ১-১ অবস্থায় শেষ হয়। মোহনবাগান ফ্যানস ক্লাবের হয়ে শঙ্কর কিস্কু গোল করে। অন্যদিকে, আজাদ হিন্দের হয়ে গোল করে সোমনাথ বাউড়ি। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের নিষ্পত্তিতে পেনাল্টি শ্যুটআউটের সাহায্য নেওয়া হয়। তাতে ৪-৩ গোলে জেতে আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাব। ম্যাচের সেরা হয়েছে আজাদ হিন্দ ক্লাবের দেব খান।