Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে আসতে পারেন মোদি: ট্রাম্প, হোয়াইট হাউসের সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক?

ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে আসতে পারেন মোদি: ট্রাম্প, হোয়াইট হাউসের সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক?
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ২৯ জানুয়ারি: ফেব্রুয়ারিতেই আমেরিকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল, সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই একথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, সোমবারই মোদির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তারপরই এই ঘোষণা।
Advertisement
ট্রাম্প বলেন, “সোমবার সকালে মোদির সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছে। আগামী মাসেই তিনি হোয়াইট হাউসে আসতে পারেন। ভারতের সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও মজবুদ হবে।”
হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয়েছে, “ট্রাম্প এবং মোদি বাণিজ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন। তাছাড়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও তাঁদের কথোপকথন হয়েছে।”
প্রসঙ্গত, ট্রাম্প এবং মোদির সম্পর্ক যথেষ্ট ভাল। মোদিকে আমেরিকার প্রেসিডেন্ট বরাবরই ‘বন্ধু’ বলে সম্মোধন করেন। প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ভারত সফরে আসেন। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার হাউস্টনে এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের আমেদাবাদে দুটি ভিন্ন সমাবেশে দুই নেতা একসঙ্গে জনসভা করেন। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর ফোনে ট্রাম্পকে শুভেচ্ছাও জানান মোদি। সূত্রের খবর, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্যই আগামী মাসে হোয়াইট হাউসে বৈঠকে বসতে পারেন ট্রাম্প এবং মোদি।
Advertisement
সম্পর্কিত সংবাদ