Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পাহাড়ে নিয়োগ দুর্নীতি: হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

পাহাড়ে নিয়োগ দুর্নীতি: হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কলকাতা: পাহাড়ের নিয়োগ দুর্নীতিতে আবারও হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য। ওইসঙ্গে এই মামলায় এবার আদালত বান্ধব নিয়োগ করার কথা বলল হাইকোর্ট। সোমবার রাজ্যের উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, ‘পাহাড়ে যথাযথ নিয়োগ প্রক্রিয়া আদৌ মানা হয় কি? সেখানে কমিশন আদৌ আছে কি? পাহাড়ে নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের কোনও ভূমিকা রয়েছে কি?’ 
Advertisement
এদিন জিটিএ এলাকায় নিয়োগ দুর্নীতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। বিচারপতি এও বলেন, ‘পাহাড় ছাড়া সারা রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি হয়। নিয়োগ প্রক্রিয়া মানা হয়। পাহাড়ে কেন হয় না? পাহাড়ে কমিশনের আঞ্চলিক অফিসের সঙ্গে মূল দপ্তরের সমন্বয় আদৌ আছে কি?’ এভাবেই এদিন একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে।  জিটিএ এলাকায় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ মামলায় সমাধান সূত্র পেতে আইনজীবী কৌশিক গুপ্তকে আদালত বান্ধব হিসেবে নিযুক্ত করার প্রস্তাবও দিয়েছেন বিচারপতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ