Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মানুষ বাছাই করেনি, দাবি ইরানি বংশোদ্ভূত অভিনেত্রীর

ইরানের সর্বোচ্চ নেতার পদে বসতে চলেছেন আয়াতোল্লা খামেনেইয়ের পুত্র মোজতাবা। কিন্তু তাঁকে ইরানের মানুষ পছন্দ করে দায়িত্ব দিচ্ছে না বলে দাবি করলেন অভিনেত্রী এলনাজ নৌরজি।

মানুষ বাছাই করেনি, দাবি ইরানি বংশোদ্ভূত অভিনেত্রীর
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ইরানের সর্বোচ্চ নেতার পদে বসতে চলেছেন আয়াতোল্লা খামেনেইয়ের পুত্র মোজতাবা। কিন্তু তাঁকে ইরানের মানুষ পছন্দ করে দায়িত্ব দিচ্ছে না বলে দাবি করলেন অভিনেত্রী এলনাজ নৌরজি। ইরানি বংশোদ্ভূত এলনাজ বর্তমানে বলিউডের পরিচিত মুখ। একাধিক ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় আয়াতোল্লার মৃত্যুর পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এলনাজ। তার আগেও বহুবার ইরান সরকারের বিরোধিতা করেছেন তিনি। 

Advertisement

গত বুধবার ইরানের সুপ্রিম লিডার হিসাবে মোজতাবা দায়িত্ব নিতে পারেন—এই খবর ছড়িয়ে পড়তেই ফের মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘গত ৪৭ বছর ধরে যেমন হয়ে চলেছে, তেমনই আবার হচ্ছে। এমন একজন ক্ষমতায় আসতে চলেছেন, যাকে ইরানের মানুষ বেছে নেননি। আলি খামেনেইয়ের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। আমরা আমাদের নেতা বেছে নিতে চাই। আমরা ভোট দিতে চাই।’ এলনাজ বলেন, ‘২০০৯ সালে ভোট দেওয়ার দাবিতে লক্ষ লক্ষ মানুষ ইরানের রাস্তায় নেমেছিলেন। সেই সময়ও প্রচুর বিক্ষোভকারীকে হত্যা করা হয়। এলনাজ ও তাঁর বাবা-মা বর্তমানে জার্মানির নাগরিক হলেও, তাঁদের বহু আত্মীয় এখনও ইরানেই বসবাস করেন। এখন সংঘাত চলাকালীন তাঁদের কোনো খবর পাচ্ছেন না বলেও জানিয়েছেন এলনাজ।

সম্পর্কিত সংবাদ