নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পিএইচই দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রবিবার চুঁচুড়ায় উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে। রাজ্য বিধানসভার পিএইচই বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন। হুগলি জেলা পরিষদের সভাঘরে এই বৈঠক হয়। সেখানে জেলাশাসক মুক্তা আর্য সহ প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। তপনবাবু বলেন, জেলায় পিএইচই দপ্তরের কাজে উল্লেখযোগ্য গতি এসেছে। রাজ্য সরকারের পরিকল্পনা রূপায়ণে জেলা প্রশাসনের তৎপরতা প্রশংসার যোগ্য। তবে কাজের গতি আরও বাড়ানোর ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হবে, তা যেন সময়ের মধ্যে পূরণ হয়, তা নিশ্চিত করা জরুরি। নিজস্ব চিত্র



