Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের হেলমেট পরার বার্তা পুলিসের

মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়, এজন্য সব দেখেও আপাতত চুপ ছিল ট্রাফিক পুলিস। তবে বৃহস্পতিবার মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হতেই নকশালবাড়ির হাতিঘিষাতে বেপরোয়া স্কুল পড়ুয়াদের বাইকে থামিয়ে সচেতনতা প্রচার চালাল নকশালবাড়ি ট্রাফিক পুলিস

পড়ুয়াদের হেলমেট পরার বার্তা পুলিসের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়, এজন্য সব দেখেও আপাতত চুপ ছিল ট্রাফিক পুলিস। তবে বৃহস্পতিবার মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা শেষ হতেই নকশালবাড়ির হাতিঘিষাতে বেপরোয়া স্কুল পড়ুয়াদের বাইকে থামিয়ে সচেতনতা প্রচার চালাল নকশালবাড়ি ট্রাফিক পুলিস। পরীক্ষার প্রথম দিন থেকে ব্লকের বিভিন্ন এলাকার পড়ুয়ারা বাইক চালিয়ে নকশালবাড়ির বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে আসত। সেক্ষেত্রে কেউ হেলমেট লাগিয়ে, কেউ হেলমেট ছাড়াই প্রধান সড়ক দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসত। কোনও কোনও বাইকে তিনজন ছাত্র হেলমেট ছাড়া চলে আসত। এদিন বেশ কয়েকজন পড়ুয়াদের বাইক থামিয়ে তাদের বোঝানো হয়। ১৮ বছরের পর লাইসেন্স সহ বাইক চালানো, হেলমেট ব্যবহারের বার্তা দেওয়া হয় ছাত্রদের। এনিয়ে নকশালবাড়ি ট্রাফিক বিভাগ ভারপ্রাপ্ত আধিকারিক সমীর ঘোষ বলেন, পড়ুয়াদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ