Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের নিয়ে বেহাল বাসে যাতায়াত, বিতর্ক

স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে হুঁশ নেই। ফিটনেসহীন বেহাল বাসেই খুদেদের নিয়ে চলছে যাতায়াত। এর জেরে আগেও দুটি দুর্ঘটনা ঘটেছে। অথচ স্কুল কর্তৃপক্ষ বেহাল বাস চালানো বন্ধ করেনি। ধূপগুড়ি শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে অভিভাবকরা এমন অভিযোগ তুলেছেন।

পড়ুয়াদের নিয়ে বেহাল বাসে যাতায়াত, বিতর্ক
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে হুঁশ নেই। ফিটনেসহীন বেহাল বাসেই খুদেদের নিয়ে চলছে যাতায়াত। এর জেরে আগেও দুটি দুর্ঘটনা ঘটেছে। অথচ স্কুল কর্তৃপক্ষ বেহাল বাস চালানো বন্ধ করেনি। ধূপগুড়ি শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে অভিভাবকরা এমন অভিযোগ তুলেছেন। আগেও ট্রাফিক পুলিসের তরফে বাস দু’টিকে জরিমানা করেছে। বেহাল বাসে পরিষেবা দেওয়ার কথা স্কুল  কর্তৃপক্ষ নিজেরাই স্বীকার করে নিয়েছে। 
Advertisement
শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের বেশকয়েকটি বাস রয়েছে।  স্কুলের দু’টি বাসের ফিটনেস সহ সমস্ত কিছু কয়েকবছর আগে ফেল হয়েছে বলে অভিযোগ। অভিভাবক ও এলাকাবাসীদের দাবি, এই দু’টি বাস রাস্তায় চলার মতো অবস্থায় নেই। কিন্তু, সেই বাসে চাপিয়ে পড়ুয়াদের যাতায়াত করানো হচ্ছে। এক অভিভাবক বলেন, কয়েকবছর ধরে বাসগুলো রাস্তায় চালানোর মতো অবস্থায় নেই। এমনকি কাগজপত্রও নেই। তারপরও এই বাসে যাতায়াত চলছে। ধূপগুড়ির বাসিন্দা জয়ন্ত রায় বলেন, স্কুলবাস দুর্ঘটনার কবলে পড়ে ছাত্রমৃত্যুর ঘটনাও রয়েছে। এই স্কুলের দু’টি বাস যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটাতে পারে। তারপরও ওই স্কুল কর্তৃপক্ষ এই বাসগুলো চালাচ্ছে। 
স্কুলের প্রিন্সিপাল কবিতা মজুমদার নিজেই বাসগুলির বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, দু’টি বাস একদম চলে না। কয়েকমাসের মধ্যে বাসগুলি চালানো আমরা বন্ধ করে দেব। ধূপগুড়ির ট্রাফিক ওসি বসন্ত লামা বলেন, এর আগে দু’টি বাসকে জরিমানা করা হয়েছে। আমরা বিষয়টি দেখব।
Advertisement
সম্পর্কিত সংবাদ