Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পদ্মাপারে অত্যাচার থেকে বাঁচতে সন্তান সহ আশ্রয় বড়মার মন্দিরে

পদ্মাপারে অত্যাচার থেকে বাঁচতে সন্তান সহ আশ্রয় বড়মার মন্দিরে
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার রাতে দুই সন্তান সহ এক মহিলাকে উদ্ধার করা হয় নৈহাটির বড়মার মন্দির থেকে। পরে জানা যায়, ওই মহিলা বাংলাদেশি হিন্দু। সেদেশে হাসিনা সরকারের পতনের পর অত্যাচার থেকে বাঁচতে চোরাপথে পালিয়ে এসেছেন এদেশে। এখানে এসে বড়মার মন্দিরকে নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিলেন। পুরো ঘটনা জানাজানি হতে শোরগোল পড়ে যায় বড়মার মন্দির চত্বরে। এমনিতে পুজো দেওয়ার জন্য বড়মার মন্দিরে রোজ বহু মানুষ ভিড় করে। মন্দিরের গেটের সামনেই ওই মহিলা দুই সন্তানকে নিয়ে বসেছিলেন। রাত সাড়ে দশটা নাগাদ বিষয়টি মন্দির কর্তৃপক্ষের নজরে আসে। জানানো হয় স্থানীয় বিধায়ক সনৎ দে-কে। এরপর নৈহাটি থানার পুলিস এসে মহিলাকে সেখান থেকে নিয়ে যাওয়ার পর জানা যায়, তাঁরা বাংলাদেশি হিন্দু। মহিলার নাম শোভা মল্লিক। বাড়ি বরিশালে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ