Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পিডিএফ ফাইল খুলতেই হাপিশ টাকা, সালারে চাঞ্চল্য  

কোনও প্রকার ওটিপি পাঠিয়ে নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো পিডিএফ ফাইল খুলতেই হাপিশ হল ৪৬ হাজার ৫০০ টাকা। শুধু তাই নয়, মোবাইলও হ্যাক করে নেওয়া হয়। তারপর মোবাইল চলছে প্রতারকদের ইচ্ছামতো। মুর্শিদাবাদের সালারের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পিডিএফ ফাইল খুলতেই হাপিশ টাকা, সালারে চাঞ্চল্য
 
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: কোনও প্রকার ওটিপি পাঠিয়ে নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো পিডিএফ ফাইল খুলতেই হাপিশ হল ৪৬ হাজার ৫০০ টাকা। শুধু তাই নয়, মোবাইলও হ্যাক করে নেওয়া হয়। তারপর মোবাইল চলছে প্রতারকদের ইচ্ছামতো। মুর্শিদাবাদের সালারের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement
ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। ওইদিন সালারের পেশায় ঠিকাদার বিকাই শেখ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পিডিএফ ফাইল দেখতে পান। সাতপাঁচ না ভেবেই তিনি সেটি ডাউনলোড করে ফেলেন। পরে পকেটে মোবাইল ঢুকিয়ে রেখে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে থাকেন। কিছুক্ষণ পর সেখানে হাজির তাঁর বন্ধুরাই বিকাইয়ের কাছে জানতে চান, তিনি কিসের পিডিএফ ফাইল তাঁদের মোবাইলে পাঠাচ্ছেন। এরপরেই সকলের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বিকা‌ই বলেন, বুঝতে পারি ওই পিডিএফ ফাইল ডাউনলোড করতেই আমার মোবাইল হ্যাক হয়ে গিয়েছে। আমার নম্বর ব্যবহার করে আমার কনট্যাক্ট লিস্টে যাঁরা রয়েছেন, তাঁদের ওই পিডিএফ ম্যাসেজ পাঠাচ্ছে প্রতারকরা। এরপর আমি মোবাইল বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু, তাতেও রেহাই পাইনি। খোয়া গিয়েছে ৪৬ হাজার ৫০০ টাকা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ