Bartaman Logo
২৭ মে, ২০২৬

পুদুচেরিতে কিশোরীকে গণধর্ষণ, অটোচালক সহ তিন তথ্যপ্রযুক্তিকর্মী ধৃত

পুদুচেরিতে কিশোরীকে গণধর্ষণ, অটোচালক সহ তিন তথ্যপ্রযুক্তিকর্মী ধৃত
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
চেন্নাই: পুদুচেরিতে গিয়ে পরপর দু’বার ধর্ষণের শিকার মুম্বইয়ের এক কিশোরী। তাকে অপহরণ ও গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের মধ্যে একজন অটোচালক এবং অপর তিনজন তথ্য-প্রযুক্তিকর্মী। পুলিস জানিয়েছে, ১৬ বছরের ওই কিশোরী মুম্বইয়ে থাকে। দীপাবলিতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পুদুচেরির বাড়িতে এসেছিল। গত ৩০ অক্টোবর রাতে মায়ের সঙ্গে তার ঝামেলা হয়। এরপর সে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। রাতে পুদুচেরির সৈকতে ঘুরতে যাবে বলে একটি অটোতে ওঠে। সেই অটোচালক তাকে বাড়িতে নিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করে। পরেরদিন ভোরে তাকে পুদুচেরির অরোভিলে ফেলে দিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ওই কিশোরী একটি গাড়ি দেখতে পেয়ে সাহায্যের আর্জি জানায়। গাড়িটিতে ছিল তিন তথ্যপ্রযুক্তি কর্মী। তারা কিশোরীকে গাড়িতে তুলে নেয়। এরপর কিশোরীকে গণধর্ষণ করে সমুদ্রের ধারে ফেলে পালিয়ে যায় তারা। এরইমধ্যে কিশোরীর মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিস কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে জানান চিকিৎসকরা। এদিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত অটোচালক মইউদ্দিন এবং চেন্নাইয়ের তিন তথ্যপ্রযুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ এবং পকসো আইনে মামলা দায়ের হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ