Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পদ ছাড়লেন সনৎ, নৈহাটি পুরসভায় দায়িত্ব বণ্টন

পদ ছাড়লেন সনৎ, নৈহাটি পুরসভায় দায়িত্ব বণ্টন
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নতুনদের সুযোগ করে দিতে সিআইসি পদ ছেড়ে দিয়েছেন নৈহাটির নব নির্বাচিত বিধায়ক সনৎ দে। তিনি নৈহাটি পুরসভার স্বাস্থ্য ও জঞ্জাল সাফাই বিভাগের দায়িত্বে ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই তিনি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল থেকে পদত্যাগ করেন। তাঁর দায়িত্বে থাকা স্বাস্থ্য বিভাগ দেওয়া হয়েছে আলো বিভাগের সিআইসি পার্থ দাশগুপ্তকে। আর জঞ্জাল সাফাই বিভাগের দায়িত্ব পেয়েছেন দু’বারের কাউন্সিলার শেখর ভৌমিক। তিনি এই প্রথম চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য হয়েছেন। দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও কাউন্সিলার পদ ছাড়ছেন না সনৎ দে। কাল সোমবার তিনি বিধানসভায় বিধায়ক হিসেব শপথ নেবেন। স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নেওয়ার পর পার্থ দাশগুপ্ত বলেন, নৈহাটি হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ