Bartaman Logo
২৭ মে, ২০২৬

পাচারের আগেই উদ্ধার মাদক, ধৃত ১

পাচারের আগেই উদ্ধার মাদক, ধৃত ১
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, আগরতলা: সীমানায় কড়া নজরদারি। তাই মাদক পাচারের জন্য নতুন নতুন ফন্দি করছে চোরাকারবারিরা। এবার বাইকার সেজে মাদক চোরাচালানের সময় ত্রিপুরায় হাতেনাতে গ্রেপ্তার করা হল এক জনকে। বাজেয়াপ্ত করা হল ৩ লক্ষ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট। অসমের করিমগঞ্জ থেকে ত্রিপুরার ধলাই জেলার গণ্ডাছড়া হয়ে এই বিপুল পরিমাণ মাদক সোনামুড়ায় পাচার করা হচ্ছিল। ধৃত রাকেশ রাজ্যের সিপাহিজলার মেলাঘরের বাসিন্দা। পুলিস জানিয়েছে, বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য প্রায় ৯.৭৫ কোটি টাকা।
Advertisement
সম্পর্কিত সংবাদ